ঢাকা | |

আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান যুবলীগ সভাপতির

গ্রেপ্তার হওয়া নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়েছেন
  • আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৯ সময়
  • আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৯ সময়
আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান যুবলীগ সভাপতির

গ্রেপ্তার হওয়া নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়েছেন এবং শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় ফিরে আসারও স্লোগান দেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ২ টার দিকে নাটোর থানা থেকে আদালতে নেওয়া হয় তাকে।


জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকার মিরপুর থেকে র‍্যাব তাকে আটক করে এবং রাতেই ঢাকা থেকে নাটোরে নিয়ে আসা হয়। নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এহিয়া চৌধুরীর বিরুদ্ধে শহরের কানাইখালীর ছাত্রদল নেতা সুজন হত্যাসহ ডজনখানেক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!