ঢাকা | |

টেকনাফে এক জালে ধরা পড়লো ৩১ লাখ টাকার লাল কোরাল

মঙ্গলবার বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ট্রলারের জালে ধরা পড়ে বিশাল এক ঝাঁক কোরাল মাছ। মোট
  • আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:১ সময়
  • আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:১ সময়
টেকনাফে এক জালে ধরা পড়লো ৩১ লাখ টাকার লাল কোরাল

মঙ্গলবার বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ট্রলারের জালে ধরা পড়ে বিশাল এক ঝাঁক কোরাল মাছ। মোট ওজন প্রায় ১২০ মণ এবং মণপ্রতি ২৬ হাজার টাকা দরে এর বাজারমূল্য দাঁড়িয়েছে ৩১ লাখ ২০ হাজার টাকা। মোহাম্মদ মিজান ও হারুনের মালিকানাধীন ট্রলারটি ১৭ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে পাড়ি জমিয়েছিল। মঙ্গলবার বিকেলে জাল তোলার সময় তারা অবাক হয়ে যান বিপুল পরিমাণ কোরাল মাছ ধরা পড়ার পর।


প্রতিটি মাছের ওজন ৫ থেকে ৬ কেজির মধ্যে এবং কেজিপ্রতি আনুমানিক ৬৫০ টাকা দরে এর দাম চূড়ান্ত করা হয়েছে। সেন্ট মার্টিন সংলগ্ন গভীর সাগরে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এই মাছ ঝাঁক বেঁধে চলাচল করে। মৎস্য ব্যবসায়ীরা জানান, রমজান উপলক্ষে সামুদ্রিক মাছের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই চালানটি কক্সবাজার এবং ঢাকা পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।


মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম তাজকিরা জানান, লাল কোরাল একটি সুস্বাদু এবং পুষ্টিগুণে সমৃদ্ধ মাছ, যা হৃদরোগ প্রতিরোধে সহায়ক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!