ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে: ফেনীর পুলিশ সুপার ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন যুক্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা

‘ইসলামের আদর্শের ভিত্তিতে ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে’

সুমইয়া বোরোয়াহা বলেছেন, ইসলামের শাশ্বত আদর্শের ভিত্তিতে ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ধর্মীয় সহাবস্থান,
  • আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:২২ সময়
  • আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:২২ সময়
‘ইসলামের আদর্শের ভিত্তিতে ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে’

সুমইয়া বোরোয়াহা বলেছেন, ইসলামের শাশ্বত আদর্শের ভিত্তিতে ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ধর্মীয় সহাবস্থান, সম্মান ও পারস্পরিক বোঝাপড়াই সমাজকে এগিয়ে নিতে পারে। ফ্রান্সের সেইন-সাঁ-দোনী আসন-৪ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খন্দকার হোসাইন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আজেদিন তাইবি, যিনি স্থানীয় সিটি প্রশাসনের প্রতিনিধিত্ব করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিআরএম ৯৩ এর সহ-প্রতিনিধি সোর এলোদি ব্লঁদেল এবং ডায়োসিস পর্যায়ের সেবা বিভাগ এর প্রতিনিধি উইলহেম কোয়ান্দ্র।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কামরুল হাসান, জালাল আহমেদ এবং অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ। প্রধান অতিথি সুমইয়া বোরোয়াহা বলেন, ফ্রান্সের মুসলিম নাগরিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অবদান দেশকে সমৃদ্ধ করছে। তিনি সম্মান, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, মুসলিম সভ্যতার গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং তাদের সঠিক শিক্ষা ও সচেতনতা দিতে হবে।


বিশেষ অতিথি মেয়র আজেদিন তাইবি বাংলাদেশি কমিউনিটির ভূমিকার প্রশংসা করেন এবং এই আয়োজনকে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেন।অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক মিলনমেলায় পরিণত হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস

১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস