ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে একাডেমি অস্ট্রেলিয়া গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পুষ্পস্তবক অর্পণ করেছে।
  • আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:১৪ সময়
সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে একাডেমি অস্ট্রেলিয়া গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পুষ্পস্তবক অর্পণ করেছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিডনি-এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিস্তম্ভে অবস্থিত সিডনি শহীদ মিনার-এ। ২১ ফেব্রুয়ারি শহীদ দিবসের সকালে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ড. সুলতান মাহমুদ, সহসভাপতি পিয়াসা বড়ুয়া, সাধারণ সম্পাদক **বুলবুল আহমেদ**সহ অভিজিৎ বড়ুয়া, অমিয়া মতিন, ফখরুল ইসলাম, তাসলিম আহমেদ বাপ্পি, বেঞ্জামিন গোমেজ, নুসরাত স্মৃতি, ইশাক হাফিজ, লিলি গোমেজ, আব্দুল্লাহ আল মামুন ও আল নোমান শামীমসহ অনেকে।


অনুষ্ঠানে স্বাধীনতা ও একুশে পদকে সম্মানিত আব্রাহাম লিংকন এবং গামা আব্দুল কাদির ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব-এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাজী সুলতানা সিমি, পূরবী পারমিতা বোস এবং মোস্তাফিজুর রহমান।


এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং নিপবন পল্লী-এর পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা