ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে দিনাজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত আদর্শ উপজেলা গঠনের লক্ষ্যে দিনাজপুর সদরে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৬ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৬ সময়
বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে দিনাজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত আদর্শ উপজেলা গঠনের লক্ষ্যে দিনাজপুর সদরে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ–এর দিনাজপুর এপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল। তিনি বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি, যা প্রতিরোধে কেবল আইন প্রয়োগ নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। ধর্মীয় নেতাদের সচেতনতা ও ভূমিকা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।


সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির দিনাজপুর কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।


এছাড়া বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা ও সুশীল সমাজ একযোগে কাজ করলে দিনাজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করা সম্ভব।


সভাপতির বক্তব্যে জানানো হয়, আগামী জুলাই মাসের মধ্যে এ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করার লক্ষ্য নিয়ে সম্মিলিত অঙ্গীকারে এগিয়ে যাওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস