ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ অবশেষে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বদলি সেই দুই সেকমো টাইব্রেকারে ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী কালেমাসহ সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে: তথ্য উপদেষ্টা খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির পাঁচ বিশেষ সতর্কতা ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত যুবকের দাফন করেই ফের সংঘর্ষ

ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ

ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের আশঙ্কায় সেখানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত দেশত্যাগের পরামর্শ দিয়েছে ভারত। সর্বশেষ সতর্কবার্তায়
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৫ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৫ সময়
ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ

ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের আশঙ্কায় সেখানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত দেশত্যাগের পরামর্শ দিয়েছে ভারত। সর্বশেষ সতর্কবার্তায় ভারতীয় দূতাবাস, তেহরান জানিয়েছে, ইরানে থাকা ভারতীয়দের বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো উপলব্ধ পরিবহন ব্যবস্থায় দ্রুত দেশ ছাড়ার প্রস্তুতি নিতে হবে। এ নির্দেশনা শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটকসহ সব ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য প্রযোজ্য। দূতাবাসের বিজ্ঞপ্তিতে ১৪ জানুয়ারি ২০২৬ তারিখের পরামর্শ পুনরায় উল্লেখ করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, বিক্ষোভ বা অস্থিরতা চলমান এলাকা এড়িয়ে চলতে, স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখতে এবং দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে হবে। পাশাপাশি পাসপোর্ট, পরিচয়পত্র ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র সবসময় সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।


প্রয়োজনে সহায়তার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রশাসনের কর্মকর্তারা রাজনীতি থেকে দূরে থাকুন: ড. মঈন খান

প্রশাসনের কর্মকর্তারা রাজনীতি থেকে দূরে থাকুন: ড. মঈন খান