ঢাকা | |

পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

কেউ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে অবৈধভাবে বাধা বা প্রভাব খাটাতে পারবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৩ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৩ সময়
পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

কেউ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে অবৈধভাবে বাধা বা প্রভাব খাটাতে পারবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের বৈধ কর্মকাণ্ডে হস্তক্ষেপ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে—হোক তা রাজনৈতিক কিংবা সামাজিক পরিচয়ের আড়ালে। সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ বাহিনীর সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ভাবমূর্তি পুনরুদ্ধারে সরকার কাজ করছে।


তিনি আরও বলেন, পুলিশের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে গিয়ে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সে বিষয়েও নজর রাখা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!