ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদী সংস্থার মানববন্ধনে অনুপস্থিতি, জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা: নিহত ৪, গুরুতর আহত ৩৭০ এই হার ভীষণ, ভীষণ হৃদয়বিদারক: হামজা চৌধুরী ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট ‘ব্যাগ গুছিয়ে এখান থেকে বিদায় নিন’— আনচেলত্তিকে ব্রাজিল কিংবদন্তি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো জার্মান দূতাবাস শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সোমবার, যোগ দিবেন মুখ্যমন্ত্রী বিজয় রাজধানীতে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার

পুলিশে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীর শীর্ষ পদে ব্যাপক রদবদলের জোর আলোচনা
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৯ সময়
পুলিশে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীর শীর্ষ পদে ব্যাপক রদবদলের জোর আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের আমলে কে হচ্ছেন পরবর্তী আইজিপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার— তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বর্তমান আইজিপি বাহারুল আলমের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনে আলোচনায় গতি এসেছে। মন্ত্রণালয় সূত্র বলছে, পুলিশের উচ্চপর্যায়ে বদলির প্রক্রিয়া শুরু হয়েছে এবং সম্ভাব্য কর্মকর্তাদের তালিকা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।


আইজিপি পদের আলোচনায় রয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা, এপিবিএনের অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির, সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, সিএমপি কমিশনার হাসিব আজিজসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। অন্যদিকে ডিএমপি কমিশনার পদে আলোচনায় আছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ ও র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ।


সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাৎক্ষণিকভাবে সব স্তরে ব্যাপক বদলি না হলেও পর্যায়ক্রমে বড় ধরনের রদবদল আসতে পারে। নতুন নেতৃত্বের নির্দেশনায় বাহিনীতে পেশাদারিত্ব, দক্ষতা ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড