ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীর শীর্ষ পদে ব্যাপক রদবদলের জোর আলোচনা

পুলিশে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৯ সময় , আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৯ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীর শীর্ষ পদে ব্যাপক রদবদলের জোর আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের আমলে কে হচ্ছেন পরবর্তী আইজিপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার— তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বর্তমান আইজিপি বাহারুল আলমের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনে আলোচনায় গতি এসেছে। মন্ত্রণালয় সূত্র বলছে, পুলিশের উচ্চপর্যায়ে বদলির প্রক্রিয়া শুরু হয়েছে এবং সম্ভাব্য কর্মকর্তাদের তালিকা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।


আইজিপি পদের আলোচনায় রয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা, এপিবিএনের অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির, সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, সিএমপি কমিশনার হাসিব আজিজসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। অন্যদিকে ডিএমপি কমিশনার পদে আলোচনায় আছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ ও র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ।


সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাৎক্ষণিকভাবে সব স্তরে ব্যাপক বদলি না হলেও পর্যায়ক্রমে বড় ধরনের রদবদল আসতে পারে। নতুন নেতৃত্বের নির্দেশনায় বাহিনীতে পেশাদারিত্ব, দক্ষতা ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯