ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ডাল মে কুছ কালা হ্যায়’, ঐকমত্য কমিশন নিয়ে সংসদে প্রশ্ন শাহাদাত হোসেন সেলিমের সাবেক প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব পরীক্ষাকেন্দ্রে এমপির লাইভ: বোর্ড বলছে, ‘বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানিয়েছি’ ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত, বিরোধী দলও একমত সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ তেহরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

নানা সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন

২০১১ সালের আরব বসন্তের গণঅভ্যুত্থানের পর সৃষ্ট অস্থিরতা কাটিয়ে উঠতে লড়াই করছে লিবিয়া। বর্তমানে দেশটি জাতিসংঘ স্বীকৃত ত্রিপোলিভিত্তিক
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৩ সময়
  • আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৩ সময়
নানা সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন


২০১১ সালের আরব বসন্তের গণঅভ্যুত্থানের পর সৃষ্ট অস্থিরতা কাটিয়ে উঠতে লড়াই করছে লিবিয়া। বর্তমানে দেশটি জাতিসংঘ স্বীকৃত ত্রিপোলিভিত্তিক সরকার এবং পূর্বাঞ্চলে সামরিক নেতা খলিফা হাফতার সমর্থিত প্রশাসনের মধ্যে বিভক্ত। সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও সহিংসতার ঘটনা ঘটেছে। চলতি মাসেই গাদ্দাফির ছেলে ও সম্ভাব্য উত্তরসূরি সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হন। নিরাপত্তা পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল থাকায় এখন অনেক লিবীয় তাদের জীবিকা নিয়েই বেশি উদ্বিগ্ন।


গত মাসে পশ্চিমাঞ্চলীয় কেন্দ্রীয় ব্যাংক দিনারের মূল্য প্রায় ১৫ শতাংশ কমিয়েছে। এক বছরের কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বারের মত অবমূল্যায়ন। কর্তৃপক্ষ বলছে, আর্থিক ও মুদ্রানীতির স্থিতিশীলতা বজায় রাখা এবং সরকারি সম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


এই সপ্তাহে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী আব্দুলহামিদ দবেইবা স্বীকার করেন, অবমূল্যায়নের ফলে ফের ‘নাগরিকদের ওপর চাপ বেড়েছে’।


লিবিয়ায় জাতিসংঘ সহায়তা মিশনের প্রধান হান্না টেটেহ সতর্ক করে বলেছেন, দারিদ্র্য ও সামাজিক চাপ বাড়ছে। নাজুক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে এই অর্থনৈতিক অবস্থা মিললে অপ্রত্যাশিত রাজনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন তিনি।


তিনি আরও বলেন, রাজনৈতিক বিভাজনের কারণে অভিন্ন জাতীয় বাজেটের অভাব, দ্বৈত প্রশাসনিক ব্যবস্থার কারণে সরকারি ব্যয়ের সমন্বয়হীনতা এবং তেলখাতের আয় কমে যাওয়া লিবিয়ার অর্থনীতিকে আরও চাপের মুখে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সরকারি ব্যয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


গত মঙ্গলবার গাদ্দাফি পতনের আন্দোলনের ১৫ বছর পূর্তি উপলক্ষে ত্রিপোলিতে আতশবাজি ফুটানো হয়। তবে অনেক লিবীয় নাগরিকের জন্য জীবন এখনও সংগ্রামের। ফিরাস জ্রিগ বলেন, গত তিন বছরে নিরাপত্তা পরিস্থিতিতে সামান্য উন্নতি হয়েছে, কিন্তু অর্থনৈতিক চ্যালেঞ্জ এখনও অনেক কঠিন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ