ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

কুমিল্লা-৩ থেকে কায়কোবাদের মন্ত্রিত্ব নিশ্চিত

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন। আজ বিকেলে গঠিত মন্ত্রিসভার
  • আপলোড সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৩৬ সময়
  • আপডেট সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৩৬ সময়
কুমিল্লা-৩ থেকে কায়কোবাদের মন্ত্রিত্ব নিশ্চিত

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন। আজ বিকেলে গঠিত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে তিনি মন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর প্রার্থী কায়কোবাদ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।


নির্বাচনী ফলাফলে দেখা যায়, কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট। ফলে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত হন প্রতিপক্ষ।


উল্লেখ্য, কায়কোবাদ কুমিল্লা-৩ আসন থেকে ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন। এর আগে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ২০০১ ও ২০০৮ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০০২ সালের ৩ আগস্ট থেকে ২০০৩ সালের ১ জুলাই পর্যন্ত তিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?