বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। দীর্ঘ দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এখন সবার নজর—নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন?
নতুন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারেন বিএনপি মহাসচিব মির্জা
ফখরুল
ইসলাম
আলমগীর—এমন জোর গুঞ্জন রয়েছে।
নবনির্বাচিত
সংসদ সদস্যদের শপথের পরই শুরু হবে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া। দলীয় নেতারা বলছেন, খুব দ্রুতই দেশবাসী নতুন সংসদের পাশাপাশি নতুন মন্ত্রিপরিষদ দেখতে পাবে।
দলীয়
সূত্রে জানা গেছে, এবারের মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণের সমন্বয়ে।
বড় আকারের মন্ত্রিসভা না করে কার্যকর
ও ছোট পরিসরের টিম গঠন করতে চায় দলটি।
বিএনপির
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন
আহমদ
বলেছেন, এই নির্বাচনের মধ্য
দিয়ে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে এবং সংবিধান ও রাষ্ট্র কাঠামোর
সংস্কারই হবে তাদের প্রধান লক্ষ্য।
জোট
শরিকদের মধ্য থেকেও কয়েকজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। তাদের নাম নিয়েও চলছে বিস্তর আলোচনা।
সব মিলিয়ে, শপথ গ্রহণের পরপরই পরিষ্কার হবে কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়। তবে এটা নিশ্চিত—বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ শুরু হতে যাচ্ছে।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন