ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

বিএনপি ক্ষমতায় এলে উখিয়া–টেকনাফ হবে মাদকমুক্ত এলাকা: শাহজাহান চৌধুরী

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনকে সম্পূর্ণভাবে মাদকমুক্ত অঞ্চলে রূপান্তর করা হবে
  • আপলোড সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৩ সময়
বিএনপি ক্ষমতায় এলে উখিয়া–টেকনাফ হবে মাদকমুক্ত এলাকা: শাহজাহান চৌধুরী

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনকে সম্পূর্ণভাবে মাদকমুক্ত অঞ্চলে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী। রোববার রাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাতিমুড়া বাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। শাহজাহান চৌধুরী বলেন, উখিয়া–টেকনাফ এলাকায় মাদক বর্তমানে সবচেয়ে ভয়াবহ সামাজিক সমস্যাগুলোর একটি। এই ভয়ংকর নেশা শুধু তরুণ প্রজন্মকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং পুরো সমাজ কাঠামোকে দুর্বল ও অস্থির করে তুলছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হবে, যাতে মাদকের প্রবেশ সম্পূর্ণভাবে প্রতিহত করা যায়।

তিনি আরও বলেন, মাদক বিস্তারের পেছনে বেকারত্ব একটি বড় কারণ। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। একই সঙ্গে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র সম্প্রসারণ করা হবে। পর্যাপ্ত খেলার মাঠ, ক্রীড়া সামগ্রী এবং সংগঠিত ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করা হবে।

রোহিঙ্গা ইস্যুতে বক্তব্য দিতে গিয়ে শাহজাহান চৌধুরী বলেন, বিএনপি সরকার গঠন করলে সীমান্তে কার্যকর ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আন্তর্জাতিক মহলের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা সংকটের একটি টেকসই, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার