ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

বিয়ে করলেন রাফসান-জেফার

বিয়ে করেছেন উপস্থাপক রাফসান সাবাব ও গায়িকা জেফার রহমান। আজ বুধবার ফেসবুকে এক পোস্টে বিয়ের বেশ কয়েকটি ছবি
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৫৬ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৫৬ সময়
বিয়ে করলেন রাফসান-জেফার ছবি : সংগৃহীত

বিয়ে করেছেন উপস্থাপক রাফসান সাবাব ও গায়িকা জেফার রহমান। আজ বুধবার ফেসবুকে এক পোস্টে বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করে বিয়ের খবরটি জানান দেন। তবে রাফসানের ঘনিষ্ঠসূত্র জানাচ্ছিল, আজ সকালে গায়ে হলুদ ও বিকেলে বিয়ে হবার কথা। কিন্তু দুপুরেই বিয়ের বিষয়টি জানিয়ে দেন রাফসান। বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে রাফসান বলেন, ‘আমাদের বন্ধুবান্ধব, পরিবার এবং প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা আমাদের যাত্রা শুরু করলাম। একই সঙ্গে এই যাত্রায় আপনাদের আশীর্বাদ কামনা করছি আমরা। আজ, আমরা আমাদের জীবনকে একত্রিত করছি এবং এক সঙ্গে একটি সুন্দর অধ্যায়ে পা রাখছি।’


তবে জানা গেছে, গত শনিবার জেফারের নিজ বাসায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে ঘরোয়া আয়োজনে ছোট করে তাদের গায়ে হলুদও অনুষ্ঠিত হয়। গত কয়েক বছর ধরেই রাফসান সাবাব ও জেফার রহমানের প্রেমের গুঞ্জন চলছিল। তবে দুজনেই এত দিন এটিকে বন্ধুত্ব বলে এসেছেন। এ সময়ে সামাজিক বিভিন্ন অনুষ্ঠান থেকে থাইল্যান্ডে একান্ত সময় কাটাতেও দেখা গেছে দুজনকে। তবে প্রেম নিয়ে মুখ খোলেননি তাঁরা। আজ ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ