ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

নোবেল পুরস্কার ঘোষণার পর তা বাতিল, হস্তান্তর কিংবা ভাগাভাগি সম্ভব নয়

নোবেল পুরস্কার ঘোষণার পর তা বাতিল, হস্তান্তর কিংবা ভাগাভাগি সম্ভব নয় বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট। মার্কিন সংবাদ
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৪ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৪ সময়
নোবেল পুরস্কার ঘোষণার পর তা বাতিল, হস্তান্তর কিংবা ভাগাভাগি সম্ভব নয় ছবি : সংগৃহীত

নোবেল পুরস্কার ঘোষণার পর তা বাতিল, হস্তান্তর কিংবা ভাগাভাগি সম্ভব নয় বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট। মার্কিন সংবাদ মাধ্যম- ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের সাথে নিজের নোবেল শান্তি পুরস্কার ভাগাভাগি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। মূলত এরপরেই তার এই মন্তব্যের জবাবে একটি স্পষ্ট বিবৃতি দিয়েছে নোবেল সংস্থা।


যেখানে জানানো হয়, পুরস্কার প্রদানের ক্ষেত্রে সংগঠনের সিদ্ধান্তই হবে চূড়ান্ত এবং স্থায়ী। যা অপরিবর্তনীয়। এমনকি কোনোভাবেই নেই আপিলেরও সুযোগ। এক্ষেত্রে, পুরস্কারপ্রাপ্তদের কর্মকাণ্ড নিয়েও কোনো রকম মন্তব্য করতে পারেনা সংশ্লিষ্ট নোবেল কমিটি। এদিকে, আগামী সপ্তাহে ওয়াশিংটনে মাচাদোর সাথে হতে চলা বৈঠকে তিনি প্রস্তাব করলে তার পুরস্কারটি গ্রহণ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চায় ভেনেজুয়েলা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ