ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ, আবারও ট্রেন্ডে 'ম্যালোডি' দেশে দ্রুত পে-প্যাল চালুর আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী থানায় সেবা গ্রহণে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও সময় প্রয়োজন: কাতার জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা: অভিযুক্ত সোহেল ফতুল্লা থেকে গ্রেপ্তার

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

ইরানের ওপর চলমান নিষেধাজ্ঞা কার্যকর রাখার অংশ হিসেবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪২ সময়
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

ইরানের ওপর চলমান নিষেধাজ্ঞা কার্যকর রাখার অংশ হিসেবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করা হয়। পেন্টাগনের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, ইন্দো-প্যাসিফিক কমান্ডের অধীন এলাকায় গত রাতে ‘এম/টি টিফানি’ নামের একটি রাষ্ট্রহীন ও নিষেধাজ্ঞাভুক্ত জাহাজে অভিযান চালানো হয়। অভিযানে কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই জাহাজে তল্লাশি সম্পন্ন করেছে মার্কিন বাহিনী।


পেন্টাগন প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার থেকে মার্কিন সেনারা একটি বড় জাহাজে অবতরণ করছে। তবে অভিযানটি নির্দিষ্টভাবে কোথায় পরিচালিত হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। ইন্দো-প্যাসিফিক কমান্ডের আওতায় প্রশান্ত ও ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকা থাকলেও পারস্য উপসাগর বা হরমুজ প্রণালি এর বাইরে। পেন্টাগন জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় নিষেধাজ্ঞাভুক্ত কোনো জাহাজকে নিরাপদ আশ্রয় দেওয়া হবে না।


বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জব্দ হওয়া জাহাজটি ইরানের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত নৌ অবরোধ অব্যাহত থাকবে। একই সঙ্গে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে গত রোববার (১৯ এপ্রিল) ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজও জব্দ করে যুক্তরাষ্ট্র। ওই সময় সতর্কতা উপেক্ষা করলে জাহাজটির ইঞ্জিনরুমে লক্ষ্য করে গুলি চালানো হয়, ফলে সেটি অচল হয়ে পড়ে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর