ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম-এ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুখোমুখি হবে বাংলাদেশ ও
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৬ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৬ সময়
বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম-এ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তবে ম্যাচের আগেই শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। বুধবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের তুলনায় দুই ওভার কম বোলিং করেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ কারণে আইসিসির আচরণবিধি অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে।


মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এ অভিযোগ আনেন। পরে এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তি নিশ্চিত করেন। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। বাংলাদেশ দুই ওভার কম করায় মোট ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।


দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন, ফলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের