ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত ‘যেমন কুকুর তেমন মুগুর’, সৌদি আরবকে হুঁশিয়ারি ইরানকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে: গালিবাফ এল ক্লাসিকো থেকে ছিটকে গেলেন ভিনিসিয়ুস, পেলেন ৪ ম্যাচের নিষেধাজ্ঞা কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আইএমএফের কাছ থেকে ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

ইসরায়েলের শহরে হাজার হাজার মৌমাছি, আতঙ্কে ঘরবন্দী মানুষ

ইরান ও লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই নতুন এক অস্বাভাবিক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নেতিভত-এ। ক্ষেপণাস্ত্র বা ড্রোন
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৭ সময়
ইসরায়েলের শহরে হাজার হাজার মৌমাছি, আতঙ্কে ঘরবন্দী মানুষ

ইরান ও লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই নতুন এক অস্বাভাবিক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নেতিভত-এ। ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, এবার হাজার হাজার মৌমাছির ঝাঁকে অচল হয়ে পড়ে শহরের জনজীবন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বুধবার একটি শপিং সেন্টারের আশপাশে হঠাৎ করেই বিশাল মৌমাছির ঝাঁক জমা হতে থাকে। মুহূর্তেই বাণিজ্যিক এলাকা ও আশপাশের আবাসিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয় এবং দরজা-জানালা বন্ধ রাখতে বলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আকাশজুড়ে ঘন মৌমাছির স্তর তৈরি হয়েছে। এই ঘটনা শুধু সাধারণ জনজীবনেই সীমাবদ্ধ থাকেনি, এটি ইসরায়েলি সামরিক ব্যবস্থাতেও প্রভাব ফেলে। একটি সামরিক বিমানের ইঞ্জিনে মৌমাছি ঢুকে পড়ায় সেটির উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করতে হয় বলে স্থানীয় গণমাধ্যম জানায়। ঘটনাটি ঘিরে অনলাইনে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে দেখালেও বিশেষজ্ঞরা সেই দাবি নাকচ করেছেন।


কীটতত্ত্ববিদদের মতে, পরিবেশগত পরিবর্তন, গাছপালার ঘাটতি এবং আবহাওয়ার অস্বাভাবিকতার কারণে মৌমাছিরা শহরের কাঠামোকে আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে। এটি একটি প্রাকৃতিক কিন্তু বিরল ঘটনা বলেও তারা উল্লেখ করেছেন। যুদ্ধ ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই অস্বাভাবিক পরিস্থিতি স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশাসন ও বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।


সূত্র: আল জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস