ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

চার বছর পর সিনেমায় ফিরছে রাজ–মিম জুটি

রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’-এর মাধ্যমে জুটি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। ছবিটির সাফল্যের
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৪৪ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৪৪ সময়
চার বছর পর সিনেমায় ফিরছে রাজ–মিম জুটি ছবি : সংগৃহীত

রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’-এর মাধ্যমে জুটি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। ছবিটির সাফল্যের পর দর্শকের প্রত্যাশা থাকলেও দীর্ঘ সময় তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি। অবশেষে চার বছর পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছে এই জনপ্রিয় জুটি—এমনই গুঞ্জন চলছে চলচ্চিত্রপাড়ায়। সূত্রের খবর, ২০২৪–২৫ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পাওয়া সিনেমা ‘জীবন অপেরা’-তে অভিনয় করতে যাচ্ছেন রাজ ও মিম। যদিও সিনেমাটি নিয়ে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।

এ বিষয়ে শরিফুল রাজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে ঠিকই, তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। শুটিংয়ের সময়সূচি ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান তিনি।


এদিকে সম্প্রতি বিদ্যা সিনহা মিম তাঁর ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, একজন পুরুষ পেছন ফিরে দাঁড়িয়ে আছেন, তাঁর মুখ স্পষ্ট নয়। ছবির ক্যাপশনে মিম লেখেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে? এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় জোর জল্পনা। অনেকেই মনে করছেন, ছবির মানুষটি শরিফুল রাজ। আবার কেউ কেউ অভিনেতা আরিফিন শুভর নামও উল্লেখ করেছেন। তবে অধিকাংশ মন্তব্যেই বলা হয়েছে, ছবির লুক ও স্টাইল দেখে রাজ ছাড়া অন্য কারও হওয়ার সম্ভাবনা কম। ভক্তদের ধারণা, এই পোস্টের মাধ্যমেই আসন্ন সিনেমা ‘জীবন অপেরা’-র ইঙ্গিত দিয়েছেন মিম। সিনেমাটি পরিচালনা করবেন আলভী আহমেদ।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!