ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ৪ দেশে ২০ বছরে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি: মীর শাহে আলম

কারাগারে ‘ভয়ংকর’ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রোনালদিনহো

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো প্রথমবারের মতো প্যারাগুয়ের কারাগারে কাটানো সময় নিয়ে মুখ খুলেছেন। ভুয়া পাসপোর্ট ব্যবহারের অভিযোগে ২০২০
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:২৯ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:২৯ সময়
কারাগারে ‘ভয়ংকর’ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রোনালদিনহো ছবি : সংগৃহীত

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো প্রথমবারের মতো প্যারাগুয়ের কারাগারে কাটানো সময় নিয়ে মুখ খুলেছেন। ভুয়া পাসপোর্ট ব্যবহারের অভিযোগে ২০২০ সালে গ্রেপ্তার হয়ে সেখানে কিছুদিন বন্দি থাকতে হয়েছিল তাকে। ৪৫ বছর বয়সী এই সাবেক তারকা জানান, শুরুতে তিনি ভেবেছিলেন কারাগারে তার সঙ্গে মারধরসহ ভয়ংকর কিছু ঘটতে পারে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। নিরাপত্তারক্ষীরা তাকে মারধর না করে বরং ফুটবল ট্রিক দেখাতে বলেন এবং তাদের বিনোদন দেন। রোনালদিনহো বলেন, ‘আমি ভেবেছিলাম তারা আমাকে মারবে এবং কারাগারে যেসব ভয়ংকর ঘটনা ঘটে সেগুলো ঘটবে। কিন্তু তার বদলে তারা গার্ডদের ডেকে একটি ফুটবল ম্যাচের আয়োজন করে এবং আমাকে কিছু ট্রিক দেখাতে বলে। গ্রেপ্তারের পরদিন সকালে আমাদের বাইরে নিয়ে গিয়ে পাঁচজনের একটি ম্যাচ খেলানো হয়। গার্ড ও কিছু কারা কর্মকর্তারা ক্যামেরা নিয়ে ম্যাচ দেখতে আসেন। সবাই দারুণ একটি দিন কাটায়। আমি বলতে পারি, সেখানে কাটানো সময়টা আমার জন্য ভালোই ছিল।’


উল্লেখ্য, প্যারাগুয়েতে ভুয়া পাসপোর্ট নিয়ে প্রবেশ করায় রোনালদিনহোকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ব্রাজিলিয়ান তারকা ও তার ভাই জাল পাসপোর্ট তৈরি করেছিলেন। যে কারণে প্যারাগুয়ের আদালত তাদের ছয় মাস জেলে থাকার শাস্তি দেয়। তবে ৩২ দিন অতিবাহিত হওয়ার পর জামিন পান ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো। মাঠের সাফল্যের দিক থেকে রোনালদিনহোর ক্যারিয়ার ছিল রূপকথার মতো। দক্ষিণ আমেরিকা ও ইউরোপে খেলেছেন দাপটের সঙ্গে। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, সেরি আ ও কোপা লিবার্তাদোরেস। ব্যক্তিগত অর্জনের ঝুলিতে রয়েছে ২০০৫ সালের ব্যালন ডি’অর এবং ২০০৪ ও ২০০৫ সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। পোর্তো আলেগ্রেতে জন্ম নেওয়া এই জাদুকর ২০০২ সালে দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপ জয় করেন এবং ১৯৯৯ সালে কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার