ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ আদাবরে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ৫ ঘণ্টা পর জাহিদের মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা এখন হ্যারি কেইন

২২ বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে সেমিতে মরক্কো

আফ্রিকা কাপ অব নেশন্সে ২২ বছর পর সেমিফাইনালে উঠেছে মরক্কো। শেষ আটের লড়াইয়ে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়েছে দলটি।
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫১ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫১ সময়
২২ বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে সেমিতে মরক্কো ছবি : সংগৃহীত

আফ্রিকা কাপ অব নেশন্সে ২২ বছর পর সেমিফাইনালে উঠেছে মরক্কো। শেষ আটের লড়াইয়ে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়েছে দলটি। ২০০৪ সালে আসরে রানার্সআপ হয় তারা। এরপর আর শেষ চারেও খেলা হয়নি ১৯৭৬-এর চ্যাম্পিয়নদের। 


শুক্রবার (৯ জানুয়ারি) রাবাতের প্রিন্স মৌলে আব্দেল্লা স্টেডিয়ামে ক্যামেরুনকে আতিথ্য দেয় মরক্কো। এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে স্বাগতিকরা। খেলার ২৬তম মিনিটে ৬৪ হাজার দর্শককে আনন্দে ভাসান রিয়াল মাদ্রিদ উইঙ্গার ব্রাহিম দিয়াজ। মরক্কোর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে আফকনের এক আসরে পাঁচ গোল করলেন তিনি। আর শেষ ৫৭ বছরে একমাত্র খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে গোলের কীর্তি গড়লেন দিয়াজ। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।


দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাইবেরি। বাকি সময়ে ম্যাচের ফেরার চেষ্টা করলেও গোলের দেখা পায়নি ক্যামেরুন। একের পর এক আক্রমণ চালালেও প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তাদের ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়াজ-সাইবেরিরা। আগামী বুধবার একই মাঠে আলজেরিয়া-নাইজেরি ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার