ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস শাবিপ্রবির ১০ তলা ভবন নির্মাণে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

নারায়ণগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে ইয়াবা পাচারের সময় ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য
  • আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩৫ সময়
  • আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩৫ সময়
নারায়ণগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ছবি : সংগৃহীত

কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে ইয়াবা পাচারের সময় ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে মেসার্স জোনাকি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম আরাফাত মিয়া (২২)। তিনি ইদ্রিস মিয়ার ছেলে এবং কক্সবাজার টেকনাফের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সূত্র জানা যায়, আসামি কক্সবাজার থেকে নিয়মিত নারায়ণগঞ্জে ইয়াবা পাচার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগেও একাধিকবার অবৈধভাবে ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত কথা স্বীকার করেছেন আরাফাত মিয়া। নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, আসামিকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’

ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’