ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশসহ কয়েকটি দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে কেন খুশি ইসরায়েল? ডিসেম্বরে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই, প্রস্তুত পুলিশ: ডিআইজি ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী ঘিরে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘোষণা উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন, রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে ২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল

২৪ বছর বয়সে অবিবাহিত অভিনেত্রী দত্তক নিয়েছেন তিন সন্তান

সুস্মিতা সেন থেকে শুরু করে রাবিনা ট্যান্ডন, বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁরা বিয়ের আগেই সন্তান দত্তক নিয়েছিলেন।
  • আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩২ সময়
  • আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩২ সময়
২৪ বছর বয়সে অবিবাহিত অভিনেত্রী দত্তক নিয়েছেন তিন সন্তান ছবি : সংগৃহীত

সুস্মিতা সেন থেকে শুরু করে রাবিনা ট্যান্ডন, বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁরা বিয়ের আগেই সন্তান দত্তক নিয়েছিলেন। অবিবাহিত অবস্থায় মা হয়েছেন তাঁরা। যেমন ২১ বছর বয়সে রাবিনা এবং ২৪ বছরে সুস্মিতা সেন সন্তান দত্তক নিয়েছিলেন। ঠিক তেমনই দক্ষিণ ভারতের এক সুন্দরী অভিনেত্রীও তিন সন্তানের মা। যদিও তাঁর সন্তানেরা অভিনেত্রীর সঙ্গে থাকে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীলীলা তাঁর দত্তক নেওয়া সন্তানদের প্রসঙ্গে মুখ খুলেছেন। ২০২২ সালে, মাত্র ২১ বছর বয়সে শ্রীলীলা দুটি বিশেষ ভাবে সক্ষম সন্তান গুরু এবং শোভিতাকে দত্তক নিয়েছিলেন। ২০২৫ সালে আরও একটি কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে শ্রীলীলা তাঁর দত্তক নেওয়া সন্তানদের প্রসঙ্গে বলেছিলেন ঠিক কী পরিস্থিতিতে তিনি তাঁদের দত্তক নিয়েছিলেন।


কাজের মধ্যেও কী ভাবে সন্তানদের সামলেছিলেন শ্রীলীলা? অভিনেত্রী বলেন, ‘আমি ওদের দেখলে এখনও ভাষা হারিয়ে ফেলি। এবং যখন আমি এই বিষয়ে কথা বলি তখন খানিক ঘাবড়েও যাই। কিন্তু এখন সবকিছু ঠিক আছে। কিন্তু আমি মা নই। কারণ মা হওয়া সম্পূর্ণ আলাদা বিষয়।’ শ্রীলীলা তাঁর সন্তান দত্তক নেওয়ার প্রসঙ্গে বলেন, ‘কন্নড় চলচ্চিত্র জগতে আমার কেরিয়ারের শুরুতে আমি ‘কিস’ নামে একটি ছবি করেছিলাম। ২০১৯ সালে ছবিটি মুক্তি পায়। পরিচালক সেই সময়ে আমাকে একটি আশ্রমে নিয়ে গিয়েছিলেন। আমার বাচ্চারা সেখানেই থাকে। আমি ওদের সঙ্গে ফোনে কথা বলি এবং প্রায়ই ওদের সঙ্গে দেখাও করি। বিষয়টি দীর্ঘদিন ধরেই গোপনে রেখেছিলাম। তবে সংস্থাটি চেয়েছিল যে আমি এই তথ্যটি শেয়ার করি। যাতে আরও বেশি মানুষ সন্তান দত্তক নিতে অনুপ্রাণিত হয়। আমি এর জন্য কৃতিত্ব নিতে চাই না, তবে আমি চাই মানুষ একটু ভাবতে শুরু করুক।’

২০১৭ সালের তেলুগু ছবি ‘চিত্রাঙ্গদা’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন শ্রীলীলা। ভরতনাট্যমেও তিনি ভীষণই দক্ষ। একটা সময়ে ডাক্তার হতেচেয়েছিলেন শ্রীলীলা। এমবিবিএস ডিগ্রিও রয়েছে তাঁর। তবে ভাগ্যের ফেরে তিনি অভিনয় জগতে পা রাখেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ