ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

‘নিঃশ্বাসও নিতে পারছি না’, চরম শ্বাসকষ্টে ক্যান্সার আক্রান্ত হিনা খান

দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন হিনা খান। চিকিৎসা এখনো শেষ হয়নি। এর মধ্যেই নতুন করে
  • আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:২৮ সময়
  • আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:২৮ সময়
‘নিঃশ্বাসও নিতে পারছি না’, চরম শ্বাসকষ্টে ক্যান্সার আক্রান্ত হিনা খান ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন হিনা খান। চিকিৎসা এখনো শেষ হয়নি। এর মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে প্রবল শ্বাসকষ্ট। নিজের শারীরিক অবস্থার কথা সমাজমাধ্যমে প্রকাশ করে দুশ্চিন্তার কথা জানিয়েছেন অভিনেত্রী।


দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ভারতের বায়ুদূষণ। বাতাসের গুণমান সূচক বা একিউআইয়ের অবনতি সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেই বাস্তব অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন হিনা। মুম্বাইয়ের একিউআই ২০৯-এ পৌঁছেছে, যা স্বাস্থ্যঝুঁকির দিক থেকে অত্যন্ত ক্ষতিকর।


এই পরিস্থিতিতে হিনা লিখেছেন, ‘এটা কী হচ্ছে? নিঃশ্বাসও নিতে পারছি না। এই কারণে বাড়ির বাইরে গিয়ে কোনো কাজও করতে পারছি না। অনবরত কাশি হচ্ছে, বিশেষ করে সকালের দিকে সমস্যাটা আরো বেড়ে যায়।’


২০২৪ সালে প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে জানান হিনা খান।


স্তন ক্যান্সারের কারণে অস্ত্রোপচার ও কেমোথেরাপি নিতে হয়েছে তাকে। সেই কঠিন সময়েও নিজের শারীরিক ও মানসিক অবস্থার আপডেট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

ক্যান্সারের সঙ্গে লড়াই করেই কাজে ফিরেছিলেন অভিনেত্রী। ছোটপর্দার রিয়্যালিটি শো ‘পতি পত্নী অউর পঙ্গা’-তে স্বামী রকি জয়সওয়ালের সঙ্গে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। অসুস্থতার মধ্যেই রকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিনা।


অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে নিজের ভেতরের যন্ত্রণা ও হতাশার কথাও প্রকাশ করেছেন তিনি। এক পর্বে হিনা বলেন, ‘আমি কাজ করতে চাই। কেউ সরাসরি বলেনি যে আমি এখনো সুস্থ নই, কিন্তু বুঝতে পারি—আমার অসুস্থতার কারণে মানুষ দ্বিধায় থাকে।’


এই বাস্তবতাকে বুঝলেও হাল ছাড়তে নারাজ হিনা খান। অসুস্থতা কাটিয়ে আবার পুরোদমে কাজে ফেরার ইচ্ছার কথা বারবার জানিয়ে চলেছেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প