ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু আর নেই

চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু (৮৪) আর নেই। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ২:২৭ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ২:২৭ সময়
চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু আর নেই ছবি : সংগৃহীত

চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু (৮৪) আর নেই। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


চলচ্চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, গতকাল বিকেলেও তার সাথে আমার ফোনে কথা হয়েছে। আজ দুপুর ১২ টায় খবর পাই তিনি আর নেই। 


কবিরুল ইসলাম রানা আরো জানান, কয়েক মাস আগে তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন। 


আব্দুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগতভাবে তিনি তিন ছেলেন জনক। তারা সকলেই আমেরিকা প্রবাসী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!