ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

রিয়ালের ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে পিএসজি-আর্সেনাল-ম্যান সিটির লড়াই

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার রদ্রিগোর সময়টা ভালো যাচ্ছে না ক্লাবে। আর তাই তার ভবিষ্যৎ নিয়ে জোরালো আলোচনা শুরু
  • আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৩ সময়
  • আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৩ সময়
রিয়ালের ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে পিএসজি-আর্সেনাল-ম্যান সিটির লড়াই ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার রদ্রিগোর সময়টা ভালো যাচ্ছে না ক্লাবে। আর তাই তার ভবিষ্যৎ নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে ইউরোপীয় ফুটবলে। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান এই তারকা কার্যত দলে জায়গা হারিয়েছেন এবং আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই মাদ্রিদ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।


প্রতিবেদন অনুযায়ী, রিয়াল ছাড়লে রদ্রিগোর সম্ভাব্য গন্তব্য হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট—আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।


খেলোয়াড় নিজেও মনে করছেন, সান্তিয়াগো বার্নাব্যুতে তার ফেরার আর কোনো পথ নেই। ফলে ক্লাব কর্তৃপক্ষও জানুয়ারি থেকেই তার বিদায় প্রক্রিয়া দ্রুত করতে পারে।

গত গ্রীষ্মে ইউরোপের একাধিক শীর্ষ ক্লাবের আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত রিয়াল ছাড়তে পারেননি রদ্রিগো। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতে এবার তার বাবা ও এজেন্ট শুরু থেকেই সক্রিয়।


তবে এই ট্রান্সফারে বিলম্ব ঘটাতে পারে রিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের হাঁটুর চোট। চোটের কারণে কয়েক ম্যাচ মাঠের বাইরে থাকতে পারেন এমবাপ্পে, ফলে আক্রমণভাগে বিকল্প ধরে রাখতে চাইতে পারে রিয়াল।

রদ্রিগোকে বিক্রি করতে চাইলে প্রায় ১০ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,১৮০ কোটি টাকা) ট্রান্সফার ফি আশা করছে রিয়াল মাদ্রিদ। ২০২৮ সাল পর্যন্ত তার চুক্তি থাকায় দর কষাকষিতে শক্ত অবস্থানে রয়েছে স্প্যানিশ ক্লাবটি।


ইংলিশ ক্লাবগুলোর পাশাপাশি ফরাসি জায়ান্ট পিএসজিও আগ্রহ ধরে রেখেছে এবং প্রয়োজনে প্রিমিয়ার লিগের প্রস্তাব ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ২১ ম্যাচে মাঠে নেমে ২ গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন রদ্রিগো। যদিও ট্রান্সফারমার্কেটে তার বাজারমূল্য ধরা হয়েছে ৬ কোটি ইউরো, তবু সম্ভাবনা ও বয়স বিবেচনায় বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহী ইউরোপের শীর্ষ ক্লাবগুলো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার