ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার ডি মারিয়া

৩৭ বছর বয়সে আরও একবার নিজেকে প্রমাণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। ১০ বছর পর হলেন
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৬ সময়
আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার ডি মারিয়া ছবি : সংগৃহীত

৩৭ বছর বয়সে আরও একবার নিজেকে প্রমাণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। ১০ বছর পর হলেন দেশটির সেরা ফুটবলার।


লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারদেসকে পেছনে ফেলে ২০২৫ সালে আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের মুকুট জেতেন এই বিশ্বকাপ জয়ী তারকা।


সোমবার (২২ ডিসেম্বর) রাতে এক জমকালো অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকদের ভোটে বিজয়ী হন ডি মারিয়া। আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে বিজয়ী নির্ধারণ করা হয়।


ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় স্বীকৃতি। এর আগে ২০১৪ সালে প্রথমবার এই ট্রফি হাতে তুলেছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।


গতবার এই পুরস্কার জিতেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তবে রেকর্ডটা এখনও লিওনেল মেসির দখলে। টানা সাতবারসহ রেকর্ড ১৬ বার এই খেতাব জিতেছেন এলএমটেন।


চলতি বছরে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে ১৬ ম্যাচে ৭ গোল করে শিরোপা জেতান ডি মারিয়া।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ

তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ