ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা হাসিনার দুঃশাসন নিয়েও সরব ছিলেন শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হতে বললেন হাসনাত আবদুল্লাহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান

মারা গেছেন কেয়ামত থেকে কেয়ামত ছবির প্রযোজক

নব্বই দশকের ব্যবসাসফল চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর অন্যতম প্রযোজক ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব সুকুমার রঞ্জন ঘোষ আর নেই।
  • আপলোড সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৯ সময়
  • আপডেট সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৯ সময়
মারা গেছেন কেয়ামত থেকে কেয়ামত ছবির প্রযোজক ছবি : সংগৃহীত

নব্বই দশকের ব্যবসাসফল চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর অন্যতম প্রযোজক ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব সুকুমার রঞ্জন ঘোষ আর নেই। গতকাল সোমবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সুকুমার রঞ্জন ঘোষ ছিলেন আনন্দমেলা সিনেমা লিমিটেডের অন্যতম প্রযোজক। তার প্রযোজনায় নির্মিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমেই ঢালিউড পেয়েছিল জনপ্রিয় জুটি সালমান শাহ ও মৌসুমীকে। এ ছাড়া তার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘লড়াই’, ‘অমর সঙ্গী’, ‘বিয়ের ফুল’সহ একাধিক ব্যবসাসফল সিনেমা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল।


চলচ্চিত্রাঙ্গনের বাইরে সুকুমার রঞ্জন ঘোষ ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য।


তিনি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্রশিল্পে তার অবদানকে অনন্য ও স্মরণীয় বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

চলচ্চিত্র প্রযোজক–পরিবেশক সমিতি এক শোকবার্তায় জানিয়েছে, সুকুমার রঞ্জন ঘোষের মৃত্যুতে দেশের চলচ্চিত্রশিল্পে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। সংগঠনটি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।


পারিবারিক সূত্রে জানা যায়, সুকুমার রঞ্জন ঘোষ দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ধানমন্ডির বাসায় অবস্থানকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!