ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

আজ থেকে শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান নিয়মিত চলবে

শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৯ ডিসেম্বরের বাংলাদেশ শিল্পকলা একাডেমির
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:১৫ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:১৫ সময়
আজ থেকে শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান নিয়মিত চলবে ছবি : সংগৃহীত

শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৯ ডিসেম্বরের বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। তবে কিছু গণমাধ্যমে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন হওয়ায় প্রতিবাদসহ ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি।


শনিবার (২০ ডিসেম্বর) শিল্পকলা একাডেমি তাদের ভেরিফায়েড পেজে এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে।


বিবৃতিতে বলা হয়েছে, শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে ২০ রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।


 রাষ্ট্রীয় শোকপালন শেষে রবিবার থেকে শিল্পকলায় অনুষ্ঠান ও প্রদর্শনী চলবে।

শিল্পকলা একাডেমি বলছে, কিছু সংবাদমাধ্যম এবং বিভিন্ন ফেসবুক পেজ অনির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করে। বিষয়টি বাংলাদেশ শিল্পকলা একাডেমির দৃষ্টিগোচর হয়েছে। যা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।


বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের সব দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং সংবাদকর্মীদের অবগতির জন্য জানাচ্ছে যে রাষ্ট্রীয় শোকপালন শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পূর্বনির্ধারিত অনুষ্ঠান ও প্রদর্শনী রবিবার (২১ ডিসেম্বর) থেকে নিয়মিত চলবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ