ঢাকা | |

মিরপুরে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা

রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ নেতাকর্মীর ওপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর)
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৯ সময়
মিরপুরে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ নেতাকর্মীর ওপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ পানির ট্যাংকি এলাকায় এই ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যায় স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। এ সময় পুলিশের উপস্থিতিতে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।


আহতদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্ব এই হামলার ঘটনা ঘটেছে। এর সঙ্গে সাবেক আওয়ামী লীগ কর্মীরাও জড়িত।


তবে এই ঘটনায় এখন পর্যন্ত মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল