ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

জালিয়াতি মামলায় বলিউড পরিচালক বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরীকে গ্রেফতার

জালিয়াতি মামলায় বলিউড পরিচালক বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রায় ৩০
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫২ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫২ সময়
জালিয়াতি মামলায় বলিউড পরিচালক বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরীকে গ্রেফতার ছবি : সংগৃহীত

জালিয়াতি মামলায় বলিউড পরিচালক বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রায় ৩০ কোটি টাকার প্রতারণা মামলায় আদালতের নির্দেশে হেফাজতে পাঠানো হল এই দম্পতিকে। 


চিকিৎসাজনিত কারণ দেখিয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেয় আদালত। ফলে সাত দিনের পুলিশ হেফাজত শেষে তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।


গত রবিবার (৭ ডিসেম্বর) মুম্বাই থেকে বিক্রম ভাট ও শ্বেতাম্বরীকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। পরদিন স্থানীয় সময় গভীর রাতে তাদের উদয়পুরে আনা হয়। এরপর অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে আদালত তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।


এই মামলায় বিক্রম ভাট ও তার স্ত্রীর পাশাপাশি আরও ছয় জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা মিলিতভাবে উদয়পুরের এক চিকিৎসক ডা. অজয় মুর্দিয়ার থেকে প্রায় ৩০ কোটি টাকা প্রতারণা করেছেন। ডা. মুর্দিয়া ইন্দিরা গ্রুপ অব কোম্পানিজ-এর প্রতিষ্ঠাতা। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রয়াত স্ত্রীর জীবনী নিয়ে একটি বায়োপিক তৈরির পরিকল্পনা করেছিলেন ডা. মুর্দিয়া। অভিযুক্তরা তাকে ওই ছবির মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা আয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ। তবে, বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। 


শেষ পর্যন্ত প্রতারিত হয়ে উদয়পুরের ভোপালপুরা থানায় অভিযোগ দায়ের করেন ডা. মুর্দিয়া। সেই অভিযোগের ভিত্তিতেই প্রতারণা ও অন্যান্য ধারায় এফআইআর দায়ের হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ