ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

এমবাপ্পের বকেয়া বেতন পরিশোধ করতে পিএসজিকে আদালতের নির্দেশ

ফরাসি ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মানের সাবেক তারকা কিলিয়ান এমবাপ্পেকে ৬০ মিলিয়ন ইউরো পরিশোধের নির্দেশ দিয়েছেন প্যারিসের একটি
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়
এমবাপ্পের বকেয়া বেতন পরিশোধ করতে পিএসজিকে আদালতের নির্দেশ ছবি : সংগৃহীত

ফরাসি ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মানের সাবেক তারকা কিলিয়ান এমবাপ্পেকে ৬০ মিলিয়ন ইউরো পরিশোধের নির্দেশ দিয়েছেন প্যারিসের একটি শ্রম আদালত।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দেওয়া এই রায়ে আদালত জানান, পিএসজির সঙ্গে করা চুক্তি অনুযায়ী এমবাপ্পে তিন মাসের বকেয়া বেতন এবং সাইনিং বোনাস পাওয়ার অধিকারী।


আদালত উল্লেখ করেন, ২০২৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে ফরাসি পেশাদার ফুটবল লিগ—এলএফপি—এই পাওনাগুলোর দাবি স্বীকৃতি দিয়েছিলো। পাশাপাশি, এমবাপ্পে বকেয়া বেতনের অর্থ পাওয়ার যোগ্য নয়—এমন কোনো চুক্তির প্রমাণ উপস্থাপন করতে পারেনি পিএসজি। এছাড়াও এমবাপ্পের বিরুদ্ধে ‘সম্মানহানি’র পাল্টা অভিযোগও করেছিলো ফরাসি ক্লাবটি।


এ কারণে ক্লাবটির সেই যুক্তি খারিজ করে দেন বিচারকরা। ফ্রান্সের শ্রম আদালত গতকাল নির্দেশ দিয়েছেন, ডিএসজি যেন এমবাপ্পের বকেয়া বেতন পরিশোধ করে।


রায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমবাপ্পের আইনজীবী ফ্রেদেরিক ক্যাসেরো। তিনি বলেন, বেতন পরিশোধ না করার  কারণে এমন রায়ই প্রত্যাশিত ছিল।


এক বিবৃতিতে এমবাপ্পের আইনজীবী দল জানায়, এই রায় প্রমাণ করে—চুক্তির মাধ্যমে নেওয়া অঙ্গীকার অবশ্যই রক্ষা করতে হবে। পেশাদার ফুটবল অঙ্গনেও শ্রম আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি