ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

হাদিকে হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের বাবা-মা আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ূন কবির ও মা হাসি বেগমকে
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২১ সময়
হাদিকে হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের বাবা-মা আটক ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ূন কবির ও মা হাসি বেগমকে আটক করেছে র‍্যাব।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব।


র‍্যাব জানায়, মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোসা. হাসি বেগমকে আটক করা হয়েছে। পরে তাদের মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।


এদিকে, ফয়সালের শ্যালকের দেয়া তথ্যে ডোবা থেকে হাদিকে গুলি করা অস্ত্রসহ ৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।


এই ঘটনায় এখন পর্যন্ত ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ, তার বান্ধবি মারিয়া আক্তার লিমা, ঘনিষ্ঠ সহযোগী কবির এবং হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল্ক হান্নান গ্রেফতার হয়েছেন। পরে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। এরপর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের রিমান্ডে পাঠায়।


এর আগে, শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় দুই সন্দেহভাজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে এক বিশ্বস্ত সূত্র যমুনা নিউজকে নিশ্চিত করে। সূত্র জানায়, ওই দুই সন্দেহভাজন– ফয়সাল ও আলমগীর ঘটনার দিনই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে পালিয়ে যায়।


সূত্রটি আরও জানায়, ঘটনার পরপরই  প্রথমে তারা প্রাইভেটকারে করে মিরপুর থেকে আশুলিয়া ও পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে পৌঁছায়। এরপর সেই প্রাইভেটকার বদলে অন্য একটি প্রাইভেটকারে করে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে তাদের ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যান। এরপর তারা সীমান্ত পার করে ভারতে ঢুকে পড়েন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি