ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে ১৫

অস্ট্রেলিয়ায় ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানে বন্দুকধারীদের চালানো হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪৪ সময়
অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে ১৫ ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানে বন্দুকধারীদের চালানো হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে। সন্দেহভাজন হামলাকারীরা সম্পর্কে বাবা ও ছেলে বলে জানিয়েছে পুলিশ। খবর, বিবিসির।


ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সী বাবার। ২৪ বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলায় নিহতদের মধ্যে রয়েছে দুই পুলিশ কর্মকর্তাও।


এতে আহত হয়েছে কমপক্ষে আরও ৪০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করে চলছে তদন্ত। সন্দেহভাজন বাবা-ছেলের বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ।


যখন এই হামলার ঘটনা ঘটেছে, তখন সিডনির বন্ডি বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুকাহ উদযাপনের অনুষ্ঠান চলছিল। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস বলেছেন, সিডনির ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছিল।


১৯৯৬ সালে তাসমানিয়ায় এক বন্দুকধারীর গুলিতে ৩৫ জন মারা যাাওয়ার পর গত তিন দশকের মধ্যে এটিই দেশটিতে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অস্ট্র্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যানথনি আলবানিজ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ