ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বঙ্গবন্ধুর পিতার লুকে নজর কাড়লেন চঞ্চল চৌধুরী

বলীল অভিনয়ের মাধ্যমে যে কোনো চরিত্রের সঙ্গে একেবারেই মিশে যান অভিনেতা চঞ্চল চৌধুরী। এবারও তার ব্যতিক্রম হলো না।
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৪৬ সময়
  • আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৪৬ সময়
বঙ্গবন্ধুর পিতার লুকে নজর কাড়লেন চঞ্চল চৌধুরী ছবি : সংগৃহীত
বলীল অভিনয়ের মাধ্যমে যে কোনো চরিত্রের সঙ্গে একেবারেই মিশে যান অভিনেতা চঞ্চল চৌধুরী। এবারও তার ব্যতিক্রম হলো না। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নানামাত্রিক চরিত্রে অভিনয়ের জন্য এ অভিনেতার জুড়ি মেলা ভার।

আগামী ১৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। সেখানে বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের মধ্যবয়সী চরিত্রে অভিনয় করেছেন ‘আয়নাবাজি’ খ্যাত এই অভিনেতা।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের লুকে দুটি ছবি শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী। ক্যাপশনে লিখেছেন, বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের মধ্য বয়সী চরিত্রে যখন আমি। শুভ মুক্তি ১৩ অক্টোবর ‘মুজিব: একটি জাতির রূপকার’।

পোস্টটি করার সঙ্গে সঙ্গেই রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে চঞ্চলের পেজের কমেন্ট বক্সে। অভিনেতার এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ চাহনি।’ আরেকজন লেখেন, ‘শুভ কামনা রইল গুণী।’

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র এটি। সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর, গোপালগঞ্জসহ বেশকিছু জায়গায় সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে।

সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। বিভিন্ন চরিত্রে আরও আছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস, রিয়াজ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ অনেকে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই