ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ভেজাল চকলেট ও জুস তৈরির অপরাধে দুই যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই এর অনুমোদন ব্যতিত ভেজাল চকলেট ও জুস তৈরির সময় খন্দকার কনজিউমার ফুড লিমিটেড
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৩, দুপুর ২:২২ সময়
  • আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৩, দুপুর ২:২২ সময়
ভেজাল চকলেট ও জুস তৈরির অপরাধে দুই যুবকের কারাদণ্ড ছবি : অনলাইন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই এর অনুমোদন ব্যতিত ভেজাল চকলেট ও জুস তৈরির সময় খন্দকার কনজিউমার ফুড লিমিটেড ইন্ডাস্ট্রিজ নামক ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান। বুধবার (১১ অক্টোবর) বিকালে বাঞ্ছারামপুরের পৌর এলাকার দশদোনা গ্রামে খন্দকার কনজিউমার ফুড লিমিটেড ইন্ডাস্ট্রিজ নামক ফ্যাক্টরিতে এ অভিযান চালায়।

এসময় ফ্যাক্টরির মালিক হুমায়ুন হোসেন খন্দকারকে নগদ দুইলক্ষ টাকা জরিমানা করেন এবং প্রতিষ্ঠানের মেশিনারিজ ইঞ্জিনিয়ারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অপর একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম পুলিশ ফোর্সের একটি চৌকসদল।

এ বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খন্দকার কনজ্যুমার প্রতিষ্ঠানে আসি।

এসময় অনুমোদন বিহীনভাবে অস্বাস্থ্যকর পরিবেশে নারীদের দিয়ে চকলেট, জুস তৈরী ও শিশুদের নানা রকম খাদ্য উৎপাদন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী জমির মালিক হুমায়ুন কবির খন্দকারকে নগদ দুই লাখ টাকা জরিমানা এবং মেহেদী হাসানকে তিন মাস ও রিপন মিয়াকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ফ্যাক্টরিটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস