ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

দুবাই ফেরত যাত্রীর লাগেজে এয়ারগান, আটক ১

দুবাই থেকে শ্রীলঙ্কা হয়ে দেশে ফেরা এক যাত্রীর লাগেজ তল্লাশিতে নিষিদ্ধ অস্ত্র ও শুল্ক ফাঁকির পণ্য উদ্ধার করেছে
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৬ সময়
দুবাই ফেরত যাত্রীর লাগেজে এয়ারগান, আটক ১

দুবাই থেকে শ্রীলঙ্কা হয়ে দেশে ফেরা এক যাত্রীর লাগেজ তল্লাশিতে নিষিদ্ধ অস্ত্র ও শুল্ক ফাঁকির পণ্য উদ্ধার করেছে কর্তৃপক্ষ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইকেলের যন্ত্রাংশের ভেতরে লুকানো অবস্থায় গ্যাসচালিত এয়ারগানটি পাওয়া যায়।


আটক নূর হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ১০ হাজার টাকার বিনিময়ে তিনি এসব পণ্য বহন করছিলেন। তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, সিগারেট ও পারফিউমসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।


বিমানবন্দর থানা সূত্র জানায়, অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র ও শুল্ক আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ