ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

শাহরুখকে ব্যর্থ দেখতে চাইতেন স্ত্রী গৌরী

প্রত্যেক সফল পুরুষের পেছনে রয়েছে নারীর অনুপ্রেরণা। সেই নারী তার স্ত্রী। বিখ্যাতদের অনেকেই এ কথা স্বীকার করেছেন। ওই
  • আপলোড সময় : ১০ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৪৬ সময়
  • আপডেট সময় : ১০ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৪৬ সময়
শাহরুখকে ব্যর্থ দেখতে চাইতেন স্ত্রী গৌরী ছবি : সংগৃহীত
প্রত্যেক সফল পুরুষের পেছনে রয়েছে নারীর অনুপ্রেরণা। সেই নারী তার স্ত্রী। বিখ্যাতদের অনেকেই এ কথা স্বীকার করেছেন। ওই জায়গা থেকে অনেকেই বিশ্বাস করেন, বলিউড সুপারস্টার শহরুখের পেছনে রয়েছেন স্ত্রী গৌরী খান। ধারনাটি ভুল। উল্টো শাহরুখের ব্যর্থতা চাইতেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন গৌরী।

গৌরী বলেন, সবাই ভাবেন আমি হয়তো শাহরুখের পাশে সব সময় থাকতে পছন্দ করি, কিন্তু সত্যিটা এমন নয়। আমি নিজে একটা সময় চেয়েছিলাম যে শাহরুখের ছবি ফ্লপ করুক।

কারণও খোলাসা করতে দেখা গেছে তাকে। তিনি বলেন, আমি তো জানি ছবির জগতে জায়গা করা কতটা কঠিন। আমি ভাবিওনি যে ওর ছবি হিট হয়ে যাবে। যখন দেখতাম ও ছবির জগতে পা রাখতে চাইছে, তখন আমার মোটেও ভালো লাগত না। আমার মাত্র ২১ বছর বয়সে বিয়ে হয়েছে। তখন আমি চাইতাম ওর ছবি যদি হিট না হয় তাহলে আমরা দিল্লি ফিরে আসতে পারব। তখন ছবি কীভাবে হয়, এই জগতে কাজ কীভাবে চলে সবটাই আমার কাছে ভীষণ নতুন ছিল। সে কারণেই বিষয়টা থেকে আমি সরে আসতে চেয়েছিলাম।

এ সময় গৌরী বলেন, তখন তাই চাইতাম কোনও ছবি যেন না চলে, সব ছবি যেন ফ্লপ হয়ে যায়। কিন্তু যখন ছবি চলতে শুরু করল, আমি বুঝতে পারছিলাম না, ঠিক কী ঘটে গেল। সব ভালো হচ্ছে। আমি বুঝতেই পারলাম না কখন শাহরুখ খান এত বড় স্টার হয়ে গেল।

শাহরুখ গৌরীর প্রথম দেখা ১৯৮৪ সালে। তখন বলিউড বাদশাহ হননি। এক ঘরোয়া পার্টিতে গৌরীকে প্রথম নাচতে দেখেই প্রেমে পড়েন শাহরুখ। এরপর গৌরীর কাছে এগিয়ে যান তিনি। একসঙ্গে নাচের প্রস্তাবও দেন। কিন্তু গৌরী মানা করে দিয়ে বলেন, “আমি আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি!”

যদিও পরে শাহরুখ জানতে পারেন বয়ফ্রেন্ড নয়, নিজের ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন গৌরী। তখন শাহরুখ এগিয়ে এসে বলেন, “মুঝে ভি আপনা ভাই সামঝো।”

শুরুটা এভাবেই হয়েছিল তাদের। পরে দীর্ঘ পাঁচ বছর গোপনে প্রেম করে বেড়ান দুজন। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল গৌরীর পরিবার। একসময় শাহরুখ-গৌরীর ভালোবাসার কাছে হার মানেন তারা। ফলস্বরূপ ১৯৯১ সালের ২৫ অক্টোবর দুই পরিবারের সবাইকে নিয়ে হিন্দুমতে বিয়ে করেন শাহরুখ-গৌরী।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই