ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ আদাবরে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ৫ ঘণ্টা পর জাহিদের মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা এখন হ্যারি কেইন

জুভেন্টাসকে হারিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ নাপোলির

ইতালিয়ান সিরি আ'য় রাসমুস হইলুন্দের জোড়া গোলের সুবাদে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল নাপোলি। জুভেন্টাসের
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৫৮ সময়
জুভেন্টাসকে হারিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ নাপোলির ছবি : সংগৃহীত

ইতালিয়ান সিরি আ'য় রাসমুস হইলুন্দের জোড়া গোলের সুবাদে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল নাপোলি। জুভেন্টাসের হয়ে একমাত্র গোলটি করেন কেনান ইলদিজ।


রোববার (৭ ডিসেম্বর) ঘরের মাঠ ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে তুরিনের ক্লাবটিকে আতিথ্য দেয় নাপোলি।


ম্যাচের সপ্তম মিনিটেই লিড পায় স্বাগতিকরা। দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন রাসমুস। প্রথমার্ধে পাল্টা আক্রমণ চালায় জুভেন্টাস। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় সফরকারী দলের ফরোয়ার্ডরা।


দ্বিতীয়ার্ধের ১৪তম মিনিটে কেনানের গোলে সমতায় ফেরে জুভেন্টাস। ম্যাচের ৭৮তম মিনিটে দ্বিতীয়াবারের মতো এগিয়ে যায় নাপোলি। শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে আপ্রাণ লড়াই চালালেও ব্যর্থ হয় তুরিনের বুড়িরা। ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।


১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় নাপোলি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে পরের অবস্থানে ইন্টার মিলান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার