ঢাকা | |
সংবাদ শিরোনাম :

আজ ঢাকা-ভাঙ্গা রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আংশিক উদ্বোধন হচ্ছে আজ (মঙ্গলবার)। ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতু উপর দিয়ে
  • আপলোড সময় : ১০ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৪৩ সময়
  • আপডেট সময় : ১০ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৪৩ সময়
আজ ঢাকা-ভাঙ্গা রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আংশিক উদ্বোধন হচ্ছে আজ (মঙ্গলবার)। ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতু উপর দিয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত এই রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে এই রেলপথে বেশ কয়েকবার পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) উদ্বোধন হওয়ার সপ্তাহখানেক পর এই পথে বাণিজ্যিক ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। 

ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধন করার পর ভাঙ্গা উপজেলা সদরের কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় দুপুর ২টার দিকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 

জানা গেছে, এই রেল সড়কে যাত্রীবাহী ট্রেন ও পণ্যবাহী ট্রেনের গতি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকা থেকে স্বপ্নের পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত। রেলপথের এই অংশটি উদ্বোধনের দ্বারপ্রান্তে রয়েছে। এরপর এই পথে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের চলাচলের জন্য বাণিজ্যিক ট্রেন চালানো হবে।

এদিকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে ফরিদপুর গোপালগঞ্জ ও মাদারীপুর নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। এই রেল সড়ক দিয়ে সাশ্রয়ী মূল্যে ঢাকার সঙ্গে নিরাপদ যোগাযোগ সম্ভব হবে। এতে গণপরিবহনের একচেটিয়া প্রভাব ও যাতায়াতে বেশি ভাড়া থেকে বাঁচবে এ অঞ্চলের মানুষ। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ