ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

বড়দিনে আসছে ফেলুদা সিরিজের নতুন সিজন 'রয়েল বেঙ্গল রহস্য'

বড়দিনে আসছে ফেলুদা সিরিজের নতুন সিজন। সত্যজিৎ রায়ের কালজয়ী এই গোয়েন্দা চরিত্র এখন সিনেমাকে ছাপিয়ে দর্শকদের কাছে সিরিজ
  • আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৬ সময়
  • আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৬ সময়
বড়দিনে আসছে ফেলুদা সিরিজের নতুন সিজন 'রয়েল বেঙ্গল রহস্য' ছবি : সংগৃহীত

বড়দিনে আসছে ফেলুদা সিরিজের নতুন সিজন। সত্যজিৎ রায়ের কালজয়ী এই গোয়েন্দা চরিত্র এখন সিনেমাকে ছাপিয়ে দর্শকদের কাছে সিরিজ আকারেই বেশি জনপ্রিয়। লেখকের 'রয়েল বেঙ্গল রহস্য' অবলম্বনে সিরিজটি পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-তে মুক্তি পেতে চলেছে এটি।


এটি মূলত 'ফেলুদার গোয়েন্দাগিরি' সিরিজের তৃতীয় সিজন। সবশেষ দুর্গাপূজায় 'আড্ডাটাইমস'-এ মুক্তি পেয়েছিল 'ফেলুদা ফেরত' সিরিজের দ্বিতীয় সিজন 'যত কাণ্ড কাঠমাণ্ডুতে'।


শুক্রবার (৬ ডিসেম্বর) ১ মিনিট ১৫ সেকেন্ডের একটি টিজার মুক্তি পেয়েছে সিরিজটির। আগের দুই সিজনের মতোই ফেলুদা ভূমিকায় থাকছেন টোটা রায়চৌধুরী। এছাড়া জটায়ু এবং তোপসে হচ্ছেন যথাক্রমে অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্র। রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তীও।


এই সিরিজের আগের দুই সিজন পরিচালনা করেছিলেন সৃজিত মুখার্জি। 'দার্জিলিং জমজমাট' ও 'ভূস্বর্গ ভয়ঙ্কর' বেশ পছন্দ হয়েছিল দর্শকদের।


উল্লেখ্য, এর আগে ‘রয়েল বেঙ্গল রহস্য’ দিয়ে সিনেমা বানিয়েছেন সত্যজিৎপুত্র পরিচালক সন্দীপ রায়। ২০১১ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় ফেলুদা হয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী। আর উপন্যাসটি প্রকাশ হয়েছিল ১৯৭৪ সালে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!