ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ আছে কি না জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধিদল : কাদের

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ আছে কি না বৈঠকে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৩, দুপুর ৪:৬ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৩, দুপুর ৪:৬ সময়
তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ আছে কি না জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধিদল : কাদের ছবি : সংগৃহীত
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ আছে কি না বৈঠকে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। এ ছাড়া তত্ত্বাবধায় সরকার অ্যাডজাস্টমেন্টের (মেনে নেওয়া) কোনো সমাধান খুঁজে পাওয়া যায় কি না তাও জানতে চেয়েছে তারা? তবে এ বিষয়ে সমঝোতার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আওয়ামী লীগ।

সোমবার (৯ অক্টোবর) রাজধানীর বনানীতে একটি হোটেলে আওয়ামী লীগের সঙ্গে ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের বৈঠক শেষে এ কথা বলেন তিনি। দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ২টা পর্যন্ত এই বৈঠক চলে।

প্রতিনিধি দলের প্রস্তাবের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা কোনো প্রস্তাব দেয়নি, বিএনপির দাবি আলোচনায় উঠে এসেছে। কথা বলার এক পর্যায়ে তারা জানতে চেয়েছে আপনাদের মধ্যে কী এখানে কোনো কম্প্রোমাইজের (আপস) পথ খোলা আছে কি না। তত্ত্বাবধায় সরকার মেনে নেওয়ার কোনো সমাধান খুঁজে পাওয়া যায় কি না? আমরা বলেছি সেই পথ বিএনপি ব্লক (বন্ধ) করে রেখেছে।’

দেশের ৭০ ভাগ লোক শেখ হাসিনাকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে এমন কথা প্রতিনিধি দলকে জানানো হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

কাদের আরও বলেন, ‘বিএনপির দাবির মধ্যে তত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেওয়ার মতো বিষয়গুলো উঠে আসলেও আমরা বলেছি সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।’

এ বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের প্রতিনিধি দলে অন্য সদস্যরা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত।

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এই প্রতিনিধি দলটি আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসেছে। প্রতিনিধি দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে। এর পর আগামী ১০ অক্টোবর বৈঠক করবে নির্বাচন কমিশনের সঙ্গে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’