ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি জামায়াতের জনগণের ভোটে ক্ষমতায় এসেছি, ধাক্কা দিয়ে ভাঙা যাবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১২, ফ্লাইট চলাচল বন্ধ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯ নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, পুলিশ হেফাজতে অভিজিৎ ও ধ্রুব রাঠীসহ চারজন রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্রিস্টা পাইক চলনবিলে অবাধে চলছে শামুক-ঝিনুক নিধন

বলিউড কিং খান শাহরুখকে হত্যার হুমকি

বলিউড কিং খান শাহরুখকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভারতের মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৩, দুপুর ৩:১৫ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৩, দুপুর ৩:১৫ সময়
বলিউড কিং খান শাহরুখকে হত্যার হুমকি ছবি : সংগৃহীত
বলিউড কিং খান শাহরুখকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভারতের মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে কিং খানকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। ভারতীয় সংবাদ মাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর খবরে এমনটাই জানা গেছে।

২০২৩ সালে দুটি সিনেমা মুক্তি পেয়েছে বলিউড বাদশার। ‘পাঠান’ও ‘জওয়ান’ সিনেমা দুটি বিশ্বজুড়ে বক্স অফিসে হাজার কোটি রুপির ক্লাবে স্থান পেয়েছে। সেই সাফল্যই কি শাহরুখের প্রাণনাশের কারণ হয়ে দাঁড়াল-এমন প্রশ্ন শাহরুখ ভক্তদের।

জানা গেছে, ‘পাঠান’ সিনেমার প্রচারের সময় থেকেই বিভিন্ন জায়গা থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন শাহরুখ। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাকে ভয় দেখানো হয়েছে বলেও আলোচনা হয়েছিল। তাই এখন জীবন রক্ষার কারণে ‘ওয়াই প্লাস’ক্যাটাগরির নিরাপত্তার মধ্যে থাকবেন শাহরুখ খান। এত দিন পর্যন্ত সুরক্ষার জন্য অভিনেতার সঙ্গে সব সময় দুজন পুলিশ কনস্টেবল থাকতেন।

‘ওয়াই প্লাস’ ক্যাটাগরি পাওয়ার ফলে সেই নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দেওয়া হয়েছে। এই ক্যাটাগরির নিরাপত্তার ভিত্তিতে শাহরুখের সঙ্গে তার নিরাপত্তারক্ষী হিসাবে সব সময় ছয়জন সশস্ত্র পুলিশ কমান্ডো উপস্থিত থাকবেন। এই ছয়জনকে মহারাষ্ট্র পুলিশের ‘স্পেশ্যাল প্রোটেকশন ইউনিট’ থেকে নির্বাচন করা হবে। ছয়জন কমান্ডোসহ মোট ১১ জন নিরাপত্তারক্ষী থাকবেন শাহরুখের সঙ্গে। যাতায়াতের একটি বিশেষ গাড়িও দেওয়া হবে।

এদিকে শাহরুখের বাংলো ‘মান্নাত’-এর সামনে নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা ৪ জন পুলিশকর্মীকে মোতায়েন করা হবে। তাদের সঙ্গে একে-৪৭ রাইফেল, গ্লক পিস্তল এবং এম-পি ৫ মেশিন গান থাকবে বলে জানা গিয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম