ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

আয়ারল্যান্ডকে ১১৭ রানে অলআউট করল বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ১১৮ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। মঙ্গলবার (২ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ভালো শুরু
  • আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৯ সময়
  • আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৯ সময়
আয়ারল্যান্ডকে ১১৭ রানে অলআউট করল বাংলাদেশ ছবি : সংগৃহীত

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ১১৮ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। মঙ্গলবার (২ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ভালো শুরু পেয়েছিল আয়ারল্যান্ড।


দলীয় ৩৮ রানের ওপেনিং জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ১৭ রান করা টিম টেক্টরকে ফেরান এই পেসার। পাওয়ার প্লের শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের দ্বিতীয় বলে আউট হন হ্যারি টেক্টর। ইনিংস লম্বা করতে ব্যর্থ হন লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফার।


পল স্টার্লিংয়ের মারমুখী হওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়ান রিশাদ হোসেন। এরপর ডকরেল ১৯ রানে সাজঘরে ফিরলে আর কোনো ব্যাটার বাংলাদেশি বোলারদের সামনে টিকতে ব্যর্থ হলে ১১৭ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস।


এই ম্যাচে তানজিদ আজ ক্যাচ নিয়েছেন ৫টি, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক ম্যাচে কোনো ফিল্ডারের যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড। তবে পূর্ণ সদস্যের দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এক ম্যাচে ৫টি ক্যাচ ধরার ঘটনা এটিই প্রথম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফগিং মেশিনে মশা মরে না: ডিএনসিসি প্রশাসক

ফগিং মেশিনে মশা মরে না: ডিএনসিসি প্রশাসক