ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ, আবারও ট্রেন্ডে 'ম্যালোডি' দেশে দ্রুত পে-প্যাল চালুর আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী থানায় সেবা গ্রহণে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও সময় প্রয়োজন: কাতার জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা: অভিযুক্ত সোহেল ফতুল্লা থেকে গ্রেপ্তার

পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১১ সময়
পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। এ সময় তার নিরাপত্তার দায়িত্বে থাকা বডিগার্ডও আহত হন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ভাউলাগঞ্জ ইউনিয়নের একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনে বিশৃঙ্খলা দেখা দিলে প্রশাসনকে জানানো হয়। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে কাগজপত্রবিহীন চালকদের লাইনে না দাঁড়ানোর নির্দেশ দেন এবং দুজনকে জরিমানা করেন।


এরপর হঠাৎ শতাধিক লোকের একটি দল সেখানে এসে ইউএনও ও তার সঙ্গে থাকা সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকারীরা বডিগার্ডের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তিতে তিনি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও পাশের একটি বাড়িতে আশ্রয় নেন এবং পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।


ইউএনও সবুজ কুমার বসাক বলেন, সরকারি কাজে বাধা দিয়ে হামলা চালানো হয়েছে এবং তার নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর