ঢাকা | |
সংবাদ শিরোনাম :

বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার হয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয়সহ পাঁচজন। অভিযানে
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৪ সময়
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার হয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয়সহ পাঁচজন। অভিযানে উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ঘটনায় একটি মোটরসাইকেলও জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল। এ সময় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়।


গ্রেপ্তার আমান উল্লাহ আমান উদয় ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বৈষ্ণব পাড়া গ্রামের সুজাত মিয়া ও মো. সিফাত, গাজীপুরের মো. রুবেল মিয়া এবং নিলক্ষিয়া মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন। পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল মদ উদ্ধার করা হয়। পাশাপাশি ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে গ্রেপ্তার পাঁচজনকে পুলিশ সুপারের কার্যালয় থেকে আদালতে পাঠানো হয়।


এদিকে, বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম জানিয়েছেন, আমান উদয় ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেছেন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ এবং এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। এখন দেখার বিষয়, এই ঘটনায় তদন্তের মাধ্যমে মাদক সরবরাহের সঙ্গে জড়িত আর কারও সংশ্লিষ্টতা পাওয়া যায় কি না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু