ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

কথিত প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব, ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত: শিক্ষামন্ত্রী

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত অভিযোগকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৬ সময়
কথিত প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব, ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত: শিক্ষামন্ত্রী

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত অভিযোগকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া এ বিষয়ে বিবৃতি দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে সমালোচনা করে তিনি এ ধরনের পদক্ষেপকে নিন্দনীয় ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন।


শনিবার (২৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁসের প্রচারণা পুরোপুরি ভিত্তিহীন এবং এটি ইতোমধ্যে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ‘২৪ সালের গণঅভ্যুত্থানের পটভূমিতে গঠিত তরুণদের রাজনৈতিক দল এনসিপি কোনো ধরনের ফ্যাক্টচেক ছাড়াই এ বিষয়ে বিবৃতি দিয়েছে, যা শুধু নিন্দনীয়ই নয়, অত্যন্ত হতাশাজনক।’


এদিকে একই দিনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের নামে প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়েছে।


তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র বিক্রির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছিল। এই চক্রের মাধ্যমে অনেকেই টাকা হারিয়েছেন বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, প্রশ্নপত্র বিক্রির নামে দীর্ঘদিন ধরে অনলাইনে প্রতারণামূলক প্রচারণা চালিয়ে আসছিল একটি চক্র, যা এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প