ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

‘তারে জামিন পার’-এর সিকুয়েল নিয়ে কি ফিরছেন আমির

‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর বলিউড অভিনেতা আমির খান নিয়েছেন লম্বা বিরতি। এখন শোনা যাচ্ছে, আমিরের পরের সিনেমার
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৩, দুপুর ১:৪৬ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৩, দুপুর ১:৪৬ সময়
‘তারে জামিন পার’-এর সিকুয়েল নিয়ে কি ফিরছেন আমির ছবি : সংগৃহীত
‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর বলিউড অভিনেতা আমির খান নিয়েছেন লম্বা বিরতি। এখন শোনা যাচ্ছে, আমিরের পরের সিনেমার নাম হতে যাচ্ছে ‘সিতারে জামিন পার’। আর তারপর থেকে আমিরের একসময়ের ব্লকবাস্টার সিনেমা ‘তারে জামিন পার’-এর সঙ্গে নামের মিল পেয়ে শুরু হয়েছে আলোচনা, তাহলে কি আসতে যাচ্ছে ‘তারে জামিন পর ২’! যদিও এ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।

এদিকে দুই সিনেমার নামের মধ্যে মিল জন্ম দিয়েছে ট্রোলিংয়ের। সঙ্গে বাড়ছে জল্পনা-কল্পনা। যদিও এই সিনেমা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে এর আগেই শুরু হয়ে গেছে ট্রোলিং।

পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, সিনেমার প্লটটি একজন ক্রীড়া প্রশিক্ষককে নিয়ে, যিনি বিশেষভাবে প্রতিবন্ধী শিশুদের দলের সঙ্গে কাজ করেন।

নেটিজেনের একজন মন্তব্য করেছেন, ‘এটি কি তারে জামিন পারের সিকুয়েল নাকি রিমেক?’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘আমির আজকাল এত রিমেক বানাচ্ছেন কেন?’

আবার শোনা যাচ্ছ ‘সিতারে জামিন পার’ সিনেমাটি ২০১৮ সালের স্প্যানিশ চলচ্চিত্র ‘চ্যাম্পিয়নস’-এর রিমেক। ২০২২ সালে এটির রিমেক হয়েছে হলিউডে।

সিনেমাটির বিষয়ে পিঙ্কভিলা জানিয়েছে, আরএস প্রাসান্না পরিচালিত আমির খানের সিনেমাটির দৃশ্যধারণ শুরুর কথা রয়েছে ২০২৪ সালের জানুয়ারিতে। সেই বছরের শেষের দিকে অর্থাৎ বড়দিনে মুক্তি পেতে পারে সিনেমাটি।

‘তারে জামিন পার’ যা কেবল সিনেমা নয়, একটি অনুপ্রেরণারও নাম। আমির খান এর প্রথম পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় ২০০৭ সালে। প্রথম সিনেমাতেই পরিচালক হিসেবে বাজিমাত করেন আমির। বক্স অফিস থেকে সমালোচক সব জায়গায় প্রশংসিত হয় সিনেমাটি। ১২ কোটি রুপি বাজেটের সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ৮৭ কোটি রুপিতে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই