ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা হাসিনার দুঃশাসন নিয়েও সরব ছিলেন শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হতে বললেন হাসনাত আবদুল্লাহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান ডিজেলের দাম কমার বড় ঘোষণা দ্রুত আসছে: ট্রাম্প ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী গানবাজনা করায় বিয়েবাড়িতে হামলা, বরসহ আহত ১০ ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের জন্য: মঈন খান সংকুচিত হচ্ছে জনশক্তি রপ্তানির বাজার

দুই দশকে পদার্পণ করলেন মোশাররফ-জুঁই জুটি

ঢাকায় মোশাররফ করিম যখন জীবিকার সন্ধান করছিলেন, তখন কাজ জোটে শিক্ষকতার। একটি কোচিং সেন্টারে পড়ানো শুরু করেন। পাশাপাশি
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৩, দুপুর ১২:২৩ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৩, দুপুর ১২:২৩ সময়
দুই দশকে পদার্পণ করলেন মোশাররফ-জুঁই জুটি ছবি : সংগৃহীত
ঢাকায় মোশাররফ করিম যখন জীবিকার সন্ধান করছিলেন, তখন কাজ জোটে শিক্ষকতার। একটি কোচিং সেন্টারে পড়ানো শুরু করেন। পাশাপাশি চলে থিয়েটারচর্চা। মোশাররফ যেখানে পড়াতেন, সেখানকার শিক্ষার্থী ছিলেন রোবেনা রেজা জুঁই। পড়তে পড়তে এবং পড়াতে পড়াতে কখন যে মন দেওয়া-নেওয়াটাও হয়ে গেল দুজনের, টের পেলেন বেশ কিছুদিন পর।

২০০০ সালের ৩ আগস্ট সিদ্ধান্ত নিলেন বাকি জীবনের পথটা একসঙ্গে চলার। ২০০৪ সালের ৭ অক্টোবর বিয়ে করলেন। অল্প অল্প করে সাজিয়ে তুললেন নিজেদের স্বপ্নের সংসার। সেই হিসাবে আজ সংসারজীবনের ২০ বছরে পা দিলেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই দম্পতি। 

মোশাররফ করিম যখন অভিনয়ে নিজেকে প্রমাণ করছেন, জুঁই তখন শক্ত হাতে সংসার সামলাচ্ছেন। মোশাররফ যখন পর্দার পরিচিত মুখ, জুঁইও আসলেন অভিনয়ে। প্রমাণ করলেন নিজেকে। দেশের অভিনয়জগতে আজ তাঁরা দুজনেই পরিচিত মুখ। 

মোশাররফ করিম বলেন, ‘১৯টি বছর সুখে-দুঃখে একসঙ্গে পার করেছি আমরা। তবে কতটা সুখে, কতটা দুঃখে অতিবাহিত করেছি, সেই হিসাব-নিকাশ কখনো করিনি। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আমরা ভালো আছি, সুখে আছি—এটাই সবচেয়ে বড় কথা।’ 

জুঁই বলেন, ‘সবার কাছে আমাদের জন্য, আমাদের একমাত্র সন্তানের জন্য দোয়া চাই, যেন ভবিষ্যতেও ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর দর্শকদের ভালো গল্পের ভালো নাটক উপহার দিতে পারি।’ 

দুই বাংলাতেই অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন মোশাররফ করিম। দেশে মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ‘বিলডাকিনি’ সিনেমা। ফজলুল কবীর তুহিন পরিচালিত এই সিনেমায় মোশাররফের সঙ্গে জুটি বেঁধেছেন পার্ণো মিত্র। অন্যদিকে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘হুব্বা’। বানিয়েছেন ব্রাত্য বসু।

এতে পশ্চিমবঙ্গের হুগলির শীর্ষ সন্ত্রাসী হুব্বা শ্যামলের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। এ ছাড়া ওটিটি এবং নাটকেও নিয়মিত অভিনয় করছেন এই অভিনেতা। অন্যদিকে, নাটকে নিয়মিত কাজ করছেন জুঁই। সম্প্রতি তাঁর অভিনীত ‘কপালের লিখন’ ও ‘বড় বোন’ নাটক দুটি প্রশংসিত হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!