ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস শাবিপ্রবির ১০ তলা ভবন নির্মাণে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না ভিনিসিয়ুস জুনিয়র

রিয়াল মাদ্রিদের সুপারস্টার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র সম্প্রতি ক্লাবকে জানিয়েছেন, তিনি বর্তমানে সান্তিয়াগো বার্নাব্যুতে চুক্তি নবায়নের কোনও পরিকল্পনা
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৫, বিকাল ৬:০ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৫, বিকাল ৬:০ সময়
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না ভিনিসিয়ুস জুনিয়র ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সুপারস্টার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র সম্প্রতি ক্লাবকে জানিয়েছেন, তিনি বর্তমানে সান্তিয়াগো বার্নাব্যুতে চুক্তি নবায়নের কোনও পরিকল্পনা করছেন না। দ্য আথলেটিক এক প্রতিবেদনে জানিয়েছে, যার মূল কারণ হলো ম্যানেজার জাবি আলোনসোর সঙ্গে জটিল সম্পর্ক।


ব্রাজিলিয়ান এই তারকা রিয়াল মাদ্রিদের পাঁচজন খেলোয়াড়ের মধ্যে একজন, যারা সামারে কার্লো আনচেলোত্তির স্থলাভিষিক্ত হওয়া নতুন ম্যানেজারের কোচিং পদ্ধতিতে সন্তুষ্ট নন। ভিনিসিয়ুসের চুক্তি শেষ হচ্ছে ২০২৭ সালে এবং এখনও ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছাতে পারেননি তিনি।


দ্য অ্যাথলেটিক সূত্রে জানা গেছে, ভিনিসিয়াস ক্লাবকে জানিয়েছে যে 'যতদিন তার হেড কোচ জাবি আলোনসোর সঙ্গে সম্পর্ক খারাপ থাকবে, ততদিন তিনি বর্তমান চুক্তি নবায়ন করবেন না'।


দুইজনের মধ্যে সম্পর্কের তিক্ততা ইতিমধ্যেই মিডিয়ার শিরোনামে এসেছে, বিশেষ করে এ মৌসুমে রিয়াল মাদ্রিদের বার্সেলোনার বিপক্ষে ক্লাসিকো জেতার সময়। ম্যাচের দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুসকে নামানোর পর তিনি রাগ প্রকাশ করেছিলেন। পরে তিনি তার আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছিলেন, তবে জাবি আলোনসোর নাম উল্লেখ না করায় বিতর্ক আরও বেড়ে যায়।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’

ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’